ঢাকা চলচ্চিত্র উৎসবে ৯১টি দেশের ২৪৫টি সিনেমা দেখানো হবে
বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। শনিবার পর্দা উঠেছে উৎসবের,যা চলবে ১৮ জানুয়ারী পর্যন্ত। উৎসবের চব্বিশতম এ আসরে দেখা যাবে অনেকগুলো বাংলা সিনেমা। এবারের আয়োজনে বাংলাদেশের মোট ১৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। আন্তর্জাতিক পরিসরে দেশীয় চলচ্চিত্রকে তুলে ধরতে আলাদা ‘বাংলাদেশ প্যানারোমা’ সেকশন হিসেবে থাকছে । এই বিভাগে দেখানো হবে মোট ৯টি বাংলাদেশি সিনেমা। ....




